সাফা কবির কবে বিয়ের পিঁড়িতে বসছেন?

শেয়ার
টুইট
শেয়ার

কেন বিয়ে করছেন না? কিংবা কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্ন বারবার বিব্রত করে সাফা কবির কে। উত্তরে স্পস্ট জানিয়ে দিলেন, হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ। বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। বয়স বাড়ছে বা লোকে কী বলবে এসব ভেবে তিনি জীবনসঙ্গী বাছাই করতে নারাজ। সাফা জানান, পরিবার থেকে তার ওপর কোনো চাপ নেই। বাবা-মা তাকে সবসময় পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

Safa Kabir

চেহারা বা বাহ্যিক সৌন্দর্য তার কাছে মুখ্য নয়। তিনি এমন একজন ‘ভালো মানুষ’ খুঁজছেন যিনি সৎ, স্বচ্ছ এবং যত্নশীল হবেন। যার সঙ্গে জীবনটা আরামে কাটানো যাবে, তেমন মানুষের খোঁজ পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *