গানেও চমক দেখালেন অভিনেত্রী হিমি

শেয়ার
টুইট
শেয়ার

বর্তমানে নাটকের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকাদের একজন জান্নাতুল সুমাইয়া হিমি। হিমি অভিনীত নাটকগুলোর প্রতি রয়েছে দর্শকের দারুণ আগ্রহ। গানেও পারদর্শিতা আছে এই অভিনেত্রীর।

সেই পারদর্শিতার প্রয়োগ দেখান মাঝে-মধ্যেই। এর আগে একটি নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে হিমি গান গেয়েছেন। সেই গান দুটি নিয়ে তেমন আলোচনা না থাকলেও বর্তমানে তিনি গানের কারণে প্রশংসায় ভাসছেন। গত ভালোবাসা দিবসে ‘দুজন দুজনার’ শিরোনামে তার গাওয়া নতুন একটি গান প্রকাশ হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। গানের ভিডিওতে হিমির সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। কবির বকুলের লেখা গানটির ভিডিও এরইমধ্যে দুই লাখ চুহাত্তর হাজারেরও বেশী দর্শক দেখেছেন। এই গানে সফলতা পেলেও গান তার কোনো উচ্ছাভিলাস নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *