বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের মতো বাংলাদেশও। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। সেই তালিকায় এবার আলোচনায় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল।
আর্জেন্টিনার জয় এবং ফাইনালে ওঠার আনন্দ ভাগ করে নিতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, “Argentina তুমি একটা বিউটি।”
মাত্র চারটি শব্দের এই পোস্ট প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে আর্জেন্টিনা সমর্থকদের মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভরে যায়। অনেকেই অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার কথাও জানান।
কেউ লিখেছেন, “ভামোস আর্জেন্টিনা!” আবার কেউ মন্তব্য করেছেন, “ফাইনালেও এমন হাসিই দেখতে চাই।” অনেকে কেয়া পায়েলকে আর্জেন্টিনার ‘সত্যিকারের সমর্থক’ বলেও উল্লেখ করেছেন।
বর্তমানে ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন কেয়া পায়েল। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত নাটকে দেখা যায় তাঁকে। ব্যস্ত শুটিং সূচির মাঝেও ফুটবলের প্রতি তাঁর আগ্রহ এবং প্রিয় দলের সাফল্যে এমন উচ্ছ্বাস ভক্তদের নজর কেড়েছে।
আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আনন্দে ভাসছেন কোটি সমর্থক, তখন কেয়া পায়েলের ছোট্ট এই স্ট্যাটাসও সেই উদযাপনের অংশ হয়ে উঠেছে।